ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু মডার্নার

#

স্বাস্থ্য ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২২,  11:02 AM

news image

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে বুস্টার ট্রায়াল শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল ও বায়োটেকনোলজি কোম্পানি মডার্না। বুধবার কোম্পানিটির প্রধান নির্বাহী স্টেফানি ব্যাঞ্চেল এ তথ্য জানিয়েছেন। ওমিক্রন প্রতিরোধে করোনাভাইরাস প্রতিরোধী বুস্টার শটের ফেজ টু ক্লিনিকাল ট্রায়ালের অংশ হিসেবে একজনের শরীরে টিকা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ২৪টি স্থানে এ ট্রায়াল পরিচালিত হবে।

এতে ৬০০ স্বেচ্ছাসেবক অংশ নেবেন। ট্রায়াল থেকে প্রাপ্ত তথ্য জনস্বাস্থ্য বিষয়ক নেতাদের জানানো হবে। যাতে তারা করোনা প্রতিরোধে বুস্টার ডোজের বিষয়ে প্রমাণ সাপেক্ষ সিদ্ধান্ত নিতে পারেন। করোনা টিকা প্রস্তুতকারী সংস্থা ফাইজার ও বায়োনটেক জানিয়েছে, তারাও ওমিক্রন প্রতিরোধী টিকার ট্রায়াল শুরু করেছে।  যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনা সংক্রমণের ৯৯.৯ শতাংশই ওমিক্রন। ০.১ শতাংশ ডেল্টা।  

সূত্র : সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম