ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

বুস্টার টিকা নিলেন ১ কোটি ৪৩ লাখ মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২২,  11:42 AM

news image

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকার বুস্টার ডোজ নিলেন প্রায় ১ কোটি ৪৩ লাখ মানুষ। রোববার (২২ মে) সারাদেশে একদিনে বুস্টার ডোজ নিয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮২২ জন। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, দেশে টিকার বুস্টার ডোজ নিয়েছেন ১ কোটি ৪২ লাখ ৯৭ হাজার ৭৭৪ জন। প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৭০১ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৭২ লাখ ২৭ হাজার ৭৪ জন মানুষ। অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (রোববার) সারা দেশে বুস্টার ডোজ দেওয়া হয়েছে এক লাখ ২৮ হাজার ৮২২ জনকে। প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ হাজার ৫৬৯ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬১ হাজার ৬৪ জনকে। এসব টিকার মধ্যে রয়েছে জনসন অ্যান্ড জনসন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, সিনোফার্ম, ফাইজারের টিকা। ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে ১ কোটি ৭৩ লাখ ২২ হাজার ৫০১ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৯ লাখ ১৫ হাজার ১২৬ জনকে। জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে ২ লাখ ২৪ হাজার ৪৪৫ জন ভাসমান মানুষকে। টিকা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান অধ্যাপক ডা. মিজানুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম