ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

বুলেট হারিয়ে যাওয়ায় পুরো শহরে লকডাউন জারি কিমের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ, ২০২৩,  10:31 AM

news image

ঘটনাটি উত্তর কোরিয়ার শহর হায়েসানের। সেখানে ৬৫৩টি বুলেট হারানোর ঘটনায় পুরো শহরটিতে লকডাউন জারির তথ্য পাওয়া গেছে। জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের মধ্যে এই শহর থেকে সেনা প্রত্যাহার করা হয়েছিল, সেই সময়ে গুলিগুলো হারি যায়। খবর ডেইলি মেইলের। এর আগে, হায়েসানে সেনা জারি করা হয়েছিল। পরে যখন সেখান থেকে সেনাবাহিনী সরানো হয়, তখন দেখা যায় ৬৫৩টি বুলেট কম রয়েছে তাদের কাছে। আর সেই কারণে সম্পূর্ণ শহরে লকডাউন জারি করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। ওই শহরে ২ লাখেরও বেশি বাসিন্দা রয়েছে। প্রথমে সেনাকর্মীরা নিজেরাই গুলি খুঁজতে তল্লাশি শুরু করেন। সেনাকর্তারা যখন দেখেন, গুলি খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তারা সেই বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর পরেই শহরে লকডাউন করা হয়। তবে সমালোচকদের দাবি, জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়াতে মিথ্যা কথা বলা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম