ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

বুরকিনা ফাসোতে মসজিদে জঙ্গি হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৪,  12:10 PM

news image

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে এক মসজিদে বন্দুকধারিদের হামলায় ডজনের অধিক মুসল্লি নিহত হয়েছেন। দেশটির অশান্ত পূর্ব অঞ্চলের নাতিয়াবোয়ানি রাজ্যের একটি মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর এই হামলা চালানো হয়। এই হামলায় হতাহতের যে সংখ্যা সরকারি ভাবে জানানো হচ্ছে প্রকৃত সংখ্যা তারে চেয়ে অনেক বেশি বলে স্থানীয়রা ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছে। হামলাকারীরা ইসলাম চরমপন্থি জঙ্গি বলে সন্দেহ করা হচ্ছে, এর আগে তারা একই দিন স্থানীয় প্রতিরোধ বাহিনীর ওপরও হামলা চালায়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সন্ত্রাসীরা খুব ভোরে মোটরবাইকে করে শহরে প্রবেশ করে। তারা মসজিদটি ঘেরাও করে এবং মেশিনগান নিয়ে শত শত জঙ্গি মসজিদটিতে মুসল্লিদের ওপর গুলি চালায়। এসব মুসল্লি সেখানে দিনের প্রথম নামাজের জন্য জড়ো হয়েছিল। তাদের মধ্যেই একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাসহ বেশ কয়েকজনকে গুলি করা হয়। এর একদিন আগে দেশটিতে একটি ক্যাথলিক গির্জায় সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জন নিহত হয়। যাদের মধ্যে ১২ জনই নিহত হয়েছেন ঘটনাস্থলে। ডোরি শহর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এসসাকানে গ্রামের গির্জায় এই হামলার ঘটনা ঘটে। বুরকিনা ফাসো গত এক দশক ধরে প্রতিবেশী মালি থেকে আসা আল-কায়েদা এবং দায়েশ(আইএসআইএস) গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে।  বুরকিনা ফাসোর এক তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে ইসলামি জঙ্গি গ্রুপ গুলোর নিয়ন্ত্রণে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম