ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

বুবলীর জন্মদিনে যা দিলেন শাকিব খান

#

বিনোদন প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২২,  9:30 PM

news image

ঢালিউডের তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। বর্তমানে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শেষ করেছেন। এ ছাড়া আরও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন কিং খান। অন্যদিকে বুবলীও ব্যস্ত নতুন নতুন সিনেমার শিডিউল নিয়ে। রোববার (২০ নভেম্বর) চিত্রনায়িকা বুবলীর ছিল জন্মদিন। নিজের জন্মদিনটা কেমন করে কাটালেন তা জানতে ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে তেমন কোনো আয়োজন হয়নি এবারের জন্মদিনে। দিনটিতে শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। কারণ তিনি চাননি পরিচালকের আর্থিক ক্ষতি হোক।

এ প্রসঙ্গে বুবলী বলেন, এখন আমার ডেট দেওয়া ছিল “জসিম উদ্দিনের ‘মায়া’ ছবির শুটিংয়ে। বর্তমাসে আছি উত্তরার একটি শুটিং হাউজে। আগে থেকেই শিডিউল দেওয়া। জন্মদিনের কারণে পরিবর্তন করিনি। কারণ, শিডিউল দিয়েও একটা দিন কাজ না করলে পরিচালকের অনেক ক্ষতি হতো। তাই কারও ক্ষতি করতে চাই না।”এই সূত্র ধরেই তার কাছে জানতে চাওয়া হয় এবারের জন্মদিনে শাকিব খান কি উপহার দিলেন? প্রশ্নের উত্তরে কিছুটা হেসে তিনি জানালেন, “দেখুন ভাই, সে (শাকিব খান) নিজের জন্মদিন নিয়েই তেমন একটা এক্সাইটেড থাকে না। ওভাবে আয়োজন করে পালনও করে না। আমার জন্মদিন উপলক্ষে সে একদিন আগেই উইশ করেছে। এছাড়া গত সপ্তাহে আমাকে সে উপহার দিয়েছে। আমি আগে থেকে জানতাম কি ছিল সেই উপহার। আমি খুলে দেখিনি পরে যখন খুলে দেখলাম সেটা ছিল ডায়মন্ডের নাকফুল।”প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান শেহজাদ খান বীর। গত ৩০ সেপ্টেম্বর ছেলের ছবি পোস্ট করে সন্তান জন্মের খবর জানান তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম