ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

বিয়ে করলেন শ্রাবন্তী!

#

বিনোদন ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২১,  10:58 AM

news image

চলছে বিয়ের মৌসুম। বলিউড থেকে টলিউড, সর্বত্র সানাইয়ের সুর। সেই আমেজ উস্কে দিলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেতা ওম সাহানির সঙ্গে হাজির হলেন বর-কনের বেশে। তাহলে কি চতুর্থবারের মতো বিয়ে করলেন এ অভিনেত্রী? যে ছবি প্রকাশ হয়েছে সেখানে দেখা যায়, লাল বেনারসি, গা ভর্তি সোনার গহনা, মাথায় লাল সিঁদুর আর ফুলের মালায় সেজে বাঙালি কনে শ্রাবন্তী। পাশে পাঞ্জাবি পরে, টোপর মাথায় ও ফুলের মালা গলায় পরে তৈরি বর ওম। 

 এই ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন শ্রাবন্তী নিজেই। তবে বাস্তবে এ অভিনেত্রী ও অভিনেতা সাত পাকে বাঁধা পড়েননি। শ্রাবন্তী ও ওম ‘ভয় পেও না’ নামের সিনেমায় জুটি বেঁধেছেন। এই সিনেমার পোস্টারের শুটে বর-কনে সেজে অংশ নিয়েছেন টলিউডের এই জুটি।   জানা গেছে, ‘ভয় পেও না’ সিনেমাটি নির্মাণ করছেন যাচ্ছে নবাগত নির্মাতা অয়ন দে। আসছে বছরের শুরুতে চার জানুয়ারি শুরু হবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। এতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ওম-শ্রাবন্তীকে।   তবে এবারই প্রথম নয়, এর আগেও একসঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন শ্রাবন্তী-ওম। এর আগে তাদের ‘হল্লোড়’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম