ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

বিয়ে করলেন গায়িকা পলক

#

বিনোদন ডেস্ক

০৭ নভেম্বর, ২০২২,  3:17 PM

news image

অবশেষে বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী পলক মুছাল বিয়ের পিঁড়িতে বসলেন। পাত্র ‘আশিকি টু’ সিনেমার সংগীত পরিচালক মিঠুন শর্মা। গতকাল সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, এর আগে ঘটা করে আয়োজন হয়েছে গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠান। গতকাল (৬ নভেম্বর) এ যুগল সাতপাকে বাঁধা পড়েছেন। একটি রোমান্টিক সিনেমায় কাজ করতে গিয়ে পলক ও মিঠুন প্রেমে পড়েন। সামাজিক পাতায় বিয়ের একাধিক ছবি প্রকাশ করেছেন পলক মুছাল নিজেই। আর সেখানে শুভ কামনার হিড়িক পড়েছে। ক্যাপশনে চিরসঙ্গীর সঙ্গে যাত্রার কথা উল্লেখ করেছেন পলক। সংগীতশিল্পী সোনু নিগম, কৈলাশ খের, চলচ্চিত্র প্রযোজক কৃষিকা লুলা ও টেলিতারকা রুবিনা দিলেইক, অভিনব শুক্লা, রেশমি দেশাইসহ অনেককে পলক-মিঠুনের বিয়েতে দেখা গেছে। ‘আশিকি টু’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রথম মিঠুনের সাথে সাক্ষাৎ হয় পলক মুছালের। ৯ বছর প্রেমের পর তাঁরা বিয়ে করলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম