ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের বিধান নিয়ে হাইকোর্টের রুল

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৬,  10:57 PM

news image

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রবিবার (৪ঠা মে) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তজরুল হোসাইনের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করে। আইন মন্ত্রণালয়ের ২ সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শাস্তি ৭ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এই আইনে পুরুষের শাস্তির কথা বলা হয়েছে কিন্তু নারীর বিষয়ে বলা হয়নি। আইনে বলা হয়েছে, দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক থাকার পর কোনো নারী যদি বলে যে পুরুষটি প্রতিশ্রুতি রাখেনি এবং মামলা করে তবে সেটা এই আইনে শাস্তির আওতায় পড়বে। এমনকি বিবাহিত বা অবিবাহিত নারী পুরুষ কিনা আইনে তাও উল্লেখ করা হয়নি। শুধু একজনকে দায়ী করে আইন করা অসাংবিধানিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম