ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ২ বছর বাড়ানোর সুপারিশ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৪,  10:47 AM

news image

অন্য সাধারণ প্রার্থীদের চেয়ে চিকিৎসকদের চিকিৎসা পাঠক্রম শেষ করতে অতিরিক্ত ৪ থেকে ৫ বছর সময় লেগে যায়– এমন বিবেচনায় বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের আবেদনের বয়সসীমা আরও দুই বছর বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের (প্রশাসন-১) সিনিয়র সহকারী সচিব মো. আবু সুফিয়ান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে পূর্বে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ছিল ৩০ বছর এবং চিকিৎসকদের বয়সসীমা ছিল ৩২ বছর। বর্তমানে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে কিন্তু চিকিৎসকদের জন্য বয়সসীমার বিষয়ে আলাদা কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। চিকিৎসকদের চিকিৎসা পাঠক্রম শেষ করতে সাধারণ প্রার্থীদের চেয়ে ৪/৫ বছর অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করার জন্য তারা আবেদন করেছেন। এ অবস্থায় বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করার বিষয়ে তাদের আবেদন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে এতদ্বসঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম