ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ

গাজীপুরে বসতবাড়িতে আগুন, তালাবদ্ধ ঘরে শিশু পুড়ে অঙ্গার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৪,  6:04 PM

news image

গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মিরাজ নামে (০৭) এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই বসতবাড়ির সাতটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃত মিরাজ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার মইদাম গ্রামের খোরশেদ আলমের ছেলে। মিরাজ বাবা-মায়ের সঙ্গে টঙ্গীর দত্তপাড়ার হাজী মার্কেট এলাকায় ভাড়া থাকতো। তার বাবা খোরশেদ পেশায় রিকশাচালক। নিহতের স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মিরাজ দাদির সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই কক্ষে তালাবদ্ধ করে বাইরে যান তার দাদি।

পরে হঠাৎ ওই কক্ষে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন বাড়ির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। আতঙ্কে বসতবাড়ির অন্যান্য লোকজন বাইরে বেরিয়ে গেলেও তালাবদ্ধ থাকায় ঘর থেকে বের হতে পারেনি শিশু মিরাজ। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি ওই কক্ষে আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে ওই বসতবাড়ির সাতটি কক্ষ পুড়ে যায়। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, ‘রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।’ টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘আগুনে শিশুর মৃত্যুর খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম