ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

বিশ্ব সুন্দরী মানশির অপেক্ষা বাড়লো

#

বিনোদন ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২২,  1:23 PM

news image

‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ খেতাব জয়ী মানশি চিল্লার। ‘পৃথ্বীরাজ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। রাজা পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে এই সিনেমা নির্মাণ করছে যশ রাজ ফিল্মস। এতে মানশির সঙ্গে আছেন অক্ষয় কুমার। আগামী ২১ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা ছিল।

কিন্তু ভারতে তৃতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া ‘পৃথ্বীরাজ’ মুক্তি পিছিয়ে দিয়েছেন নির্মাতারা। তাই দর্শকের সামনে হাজির হতে আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে মানশিকে। ‘পৃথ্বীরাজ’ সিনেমায় রাজা পৃথ্বীরাজের স্ত্রী সংযুক্তার চরিত্রে অভিনয় করছেন মানশি চিল্লার। সিনেমাটির বড় অংশজুড়ে পৃথ্বীরাজ-সংযুক্তার প্রেম কাহিনি থাকবে বলে শোনা যাচ্ছে। এটি পরিচালনা করছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। এর আগে গত বছর নভেম্বরে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের কারণে পেছানো হয়। এদিকে সিনেমা মুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলেও নতুন তারিখ এখনো কিছু জানাননি নির্মাতারা। জানা গেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই এটি মুক্তির পরিকল্পনা করবেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম