ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া

বিশ্ব শিক্ষক দিবসে সাভারে র‍্যালি ও আলোচনা সভা

#

০৫ অক্টোবর, ২০২৪,  10:47 PM

news image

ফয়জুল ইসলামঃ 'শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’- প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৪’ উপলক্ষ্যে ঢাকার সাভারে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে, সকাল ১০টায় সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি সাভার উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশ নেন সাভার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ অন্যরা। পরে, সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: লিয়াকত আলী'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন ক্তব্য রাখেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার। প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে হয়। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম