ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

বিশ্বে বায়ুদূষণে সবার শীর্ষে ঢাকা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৪,  4:36 PM

news image

বিশ্বের ১০০টি দূষিত শহরের মধ্যে আজ শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। রবিবার (৩ মার্চ) সকাল ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউ এয়ার) সূচক এ তথ্য জানিয়েছে। তালিকায় আজ সবার শীর্ষে অবস্থান করা রাজধানীর বাতাসের মানের স্কোর ১৯৪, অর্থাৎ নগরবাসীর জন্য ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর। এই অবস্থায় রাজধানীবাসীকে মাস্ক পরাসহ বাইরে ব্যায়াম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি তালিকায় ১৬৪ স্কোর নিয়ে আছে ভিয়েতনামের হানোই। এই মানও সেখানকার বাসিন্দাদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া তালিকার শীর্ষ তিন নম্বরে ১৬১ স্কোর নিয়ে আছে প্রতিবেশী দেশ ভারতের কলকাতা। দেশটির এই শহরটির বাতাসও আজ নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বলে বিবেচিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম