ঢাকা ১৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

বিশ্বে করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২৩,  10:39 AM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ৯৭২ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় এক শ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭২৫ জন, অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে প্রায় ১৩ হাজার। আর সুস্থ হয়েছেন ৭৩ হাজার ১৬ জন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৩৫৪ জন এবং মারা গেছেন ৩৬৮ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১৫৩ জন এবং মারা গেছেন ২৩৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫৩৮ জন এবং মারা গেছেন ২৫ জন। ব্রাজিলে মারা গেছেন ৯২ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৫২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৪৭ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫২৮ জন এবং মারা গেছেন ৫৮ জন। একই সময়ে রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৪২ জন এবং মারা গেছেন ৪৪ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছেন ৬২৭ জন এবং মারা গেছেন ২৯ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫১৮ জন এবং মারা গেছেন ২২ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৯৫ জন এবং মারা গেছেন ২৭ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৩৯ লাখ ৫১ হাজার ৯৩৫ জন। মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৫১ হাজার ৩৭৬ জনের। এ সময় সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৬০ লাখ ৩৬ হাজার ৯৬৮ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম