ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ বায়ুদূষণে শীর্ষে আদ্দিস আবাবা, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

বিশ্বে করোনায় আরও ৯৩৪ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৩,  4:30 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ১২৩ জন। এ সময় কোভিডজনিত অসুস্থতায় ভুগে মৃত্যু হয়েছে ৯৩৪ জনের। শুক্রবার করোনায় বিশ্বজুড়ে দৈনিক আক্রান্ত-মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল জাপান; দেশটিতে এদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৫৩ হাজার ৯১১ জন এবং এ রোগে মারা গেছেন ৩৪৩ জন। এদিকে, শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

তবে একই সময়ে ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪১ জনেই থাকছে। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫০৬ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ৯ জন। একই সময়ে ১ হাজার ৩৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৪০৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৫ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম