ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

বিশ্বে করোনায় আরও ৭৫ জনের মৃত্যু

#

২১ ডিসেম্বর, ২০২৩,  4:46 PM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪১ জন। সুস্থ হয়েছেন ৫১ হাজার ১৬৩ জন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৮ জনের এবং আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯৬৫ জন। এ ছাড়া অস্ট্রেলিয়ায় কারও মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৪৩ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৬৭ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। লিথুয়ানিয়ায় কারও মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার ২৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৫৮ হাজার ২১৯ জনের। সুস্থ হয়েছেন ৬৭ কোটি ১২ লাখ ৫৩ হাজার ৩১২ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম