ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

বিশ্বে করোনায় আরও ৩৭২ জনের মৃত্যু, আক্রান্ত বেড়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  5:15 PM

news image

করোনায় বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩৯২ জন। গত দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ৬৬ জন এবং আক্রান্ত বেড়েছে প্রায় ৪০ হাজার। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ২০২ জন এবং মৃত্যু হয়েছে ৭২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৫১ জন এবং মারা গেছেন ৮৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৮০ জন এবং মারা গেছেন ৮ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৭৭ জন এবং মারা গেছেন ৩৮ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৫৩ জন এবং মারা গেছেন ৪৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৩২ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ৫৭২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯১ হাজার ৭০ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ১৩ লাখ ২৯ হাজার ৫৫৩ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম