ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বে করোনায় আরও ৩৭১ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ এপ্রিল, ২০২৩,  10:54 AM

news image

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৩৭১ জনের মৃত্যু এবং ৫০ হাজার ১০১ জন আক্রান্ত হয়েছেন। বুধবার (১২ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২ হাজার ৪৪৪ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। মৃত্যুর তালিকায় শীর্ষে জার্মানি। দেশটিতে একদিনে ১৮৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৩ জন এবং মারা গেছেন ৫৮ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৩৮ জন। মালয়েশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৪ জন এবং মারা গেছেন ১২ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৪০ জন এবং মারা গেছেন ২২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯৪৪ জন এবং মারা গেছেন ১৪ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৫০ লাখ ৮৮ হাজার ৭৫ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৩৮ হাজার ৫৯০ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম