ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

বিশ্বে একদিনে করোনায় ১হাজার ২৯১ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২২,  4:50 PM

news image

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ২৯১ জনের। আর নতুন করে ভাইরাসটিত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৪ হাজার ১৭২ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৭৭৮ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৬ লাখ ৬১ হাজার ৮৬৬ জনে। আর করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৬৫ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ৯ জন। এছাড়া এ পর্যন্ত করোনায় মোট সুস্থ হয়েছেন ৬২ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ১৪৬ জন। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এই তথ্য। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয় বেশি আক্রান্ত হয়েছে জাপানে। দেশটিতে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৬১ জন। একই সময়ে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২১৪ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৬৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৮৬ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম