ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

বিশ্বে আরবি প্রতিযোগিতায় দেশের শিশুদের অর্জন গৌরবের: ধর্ম উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৪,  6:20 PM

news image

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, মাতৃভাষা না হলেও বিশ্বে আরবি প্রতিযোগিতায় দেশের শিশুদের অর্জন অত্যন্ত গৌরবের। সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাছাইকৃত কৃতি হাফেজ সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, অর্থ বুঝে পবিত্র কোরআন পড়ে দৈনন্দিন জীবনে তা কাজে লাগাতে হবে। আল্লাহর দেওয়া নির্দেশনা ঠিকমতো পালন করতে পারলে দেশের সমাজব্যবস্থা পরিবর্তন বয়ে যাবে। এ সময় দ্বীন প্রচারে শিশুরা যাতে অবদান রাখতে পারে সেজন্য তাদের যথার্থ শিক্ষাব্যবস্থার প্রতিও জোর দেন তিনি। ড. আ ফ ম খালিদ হোসাইন বলেন, কোরআন বুঝে পড়তে হবে, তাহলেই এর ফজিলত সর্ম্পকে জানা যাবে। প্রতিটি সূরাতে এবং আয়াতে আল্লাহ আমাদের কি বলতে চেয়েছেন, তা বোঝা যাবে। হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আব্দুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ হাফেজ আব্দুল হক, ঢাকার কাটাবন কেন্দ্রীয় মসজিদের খতিব অধ্যাপক ড. রফিকুর রহমান মাদানী, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যোবায়ের মোহাম্মদ এহসানুল হক, নেজামে ইসলামী পার্টির সিনিয়র নায়েবে আমির শায়েখ আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী, তামিরুল মিল্লাত মাদরাসার অধ্যক্ষ ড. আবু ইউসুফ খান প্রমুখ উপস্থিত ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম