ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে ডেঙ্গুর লাগামহীন প্রকোপ এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ ২০২৯ সাল পর্যন্ত চলতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পের উপদেষ্টাদের সতর্কবার্তা

বিশ্বের ১১০ শহরের মধ্যে আজ সবচেয়ে দূষিত ঢাকার বায়ু

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২৪,  5:34 PM

news image

আজও বায়ু দূষণের শীর্ষে রাজধানী ঢাকা। আজ মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে বিশ্বের ১১০ শহরের মধ্যে ঢাকার বায়ু সবচেয়ে বেশি দূষিত বলে চিহ্নিত হয়েছে। সুইডেনের বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা ‘এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার)’ সূচক থেকে এ তথ্য জানা গেছে। আইকিউএয়ার-এর তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে ২৮৬ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছিল ঢাকা। অর্থাৎ আজ ঢাকার বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঘানার আক্রা। এই শহরের স্কোর ২১৫ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’।

তালিকায় তিন নম্বরে রয়েছে পাকিস্তানের করাচি। এই শহরের স্কোর ২১৩ অর্থাৎ সেখানকার বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’। তালিকার চতুর্থ শহর পাকিস্তানের আরেক শহর লাহোর। এই শহরের স্কোর ১৯৫। অর্থাৎ এই শহরের বায়ু ‘অস্বাস্থ্যকর’।তালিকায় পঞ্চম স্থানে রয়েছে চীনের শেনিয়াং। শহরটির স্কোর ১৮৭। সেখানকারও বায়ুও ‘অস্বাস্থ্যকর’। এরপরের তিনটি অবস্থানে রয়েছে ভারতের তিনটি শহর। ষষ্ঠ অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৮৬, সপ্তমে থাকা কলকাতা ১৮৪ এবং অষ্টমে অবস্থানে থাকা মুম্বাইয়ের স্কোর ১৮২। এই তিনটি শহরের বায়ুই আজ  ‘অস্বাস্থ্যকর’। আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ সবচেয়ে ভালো বায়ু বিরাজ করছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভারে। শহরটির দূষণ মাত্রার স্কোর ছিল মাত্র ১৩। সূত্র: আইকিউ এয়ার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম