ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বাসঘাতকদের খুঁজছে ইউক্রেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২২,  10:28 AM

news image

ইউক্রেনীয় শিশুরা রুশ সেনাদের রেখে যাওয়া একটি চেক পোস্টে খেলা করছে ইউক্রেনের খেরসন শহর ছেড়ে গত সেপ্টেম্বর মাসে চলে যায় রুশ সেনারা। সেখানে এখন ইউক্রেনের পুলিশ বাহিনী বিশ্বাসঘাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। রুশ বাহিনীকে কারা সাহায্য করেছিলেন বা কাদের সঙ্গে এখনো সম্পর্ক রয়েছে, তা খুঁজে দেখছে পুলিশ। ইতিমধ্যে ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। খেরসনের আঞ্চলিক গভর্নর ইয়ারোস্লাভ ইয়ানুশেভিচ এএফপিকে বলেন, বিশ্বাসঘাতকরা এখানে দীর্ঘ সাড়ে আট মাসেরও বেশি সময় ধরে রুশ সেনাদের জন্য কাজ করেছে। আমাদের কাছে তাদের প্রত্যেকের তথ্য ও নথি রয়েছে। তিনি বলেন, আমাদের পুলিশ (ইউক্রেনীয় পুলিশ) সবই জানে, বিশ্বাসঘাতকদের প্রত্যেককেই শাস্তি  প্রদান করা হবে।  এদিকে রাশিয়া নিয়ন্ত্রিত মেলিতোপোল শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় এই হামলা চালানো হয়। হামলায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। মেলিতোপোল শহরের অবস্থান ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে। গত সেপ্টেম্বরে জাপোরিঝঝিয়াসহ ইউক্রেনের খেরসন, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে গণভোটের মাধ্যমে রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত করা হয়। তবে রাশিয়ার ওই পদক্ষেপ মেনে নেয়নি কিয়েভ। অন্যদিকে ওডেসা অঞ্চলে বিদ্যুৎ অবকাঠামোর ওপর রুশ বাহিনীর ড্রোন হামলার পর অধিকাংশ অঞ্চল বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কৃষিমন্ত্রী মাইকোলা সোলস্কি বলেছেন, বিদ্যুৎ–সংকটে ওদেসা বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও বলেছেন, ওদেসার পরিস্থিতি খুব কঠিন হয়ে উঠেছে। সূত্র: ইউরো নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম