ঢাকা ১৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

বিশ্ববিদ্যালয়গুলো বরাদ্দ কাজে লাগাতে পারেনি: শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুন, ২০২৩,  8:55 PM

news image

বিশ্ববিদ্যালয়গুলো গত বছরে এবং বিগত দিনে তাদের বাজেট বরাদ্দ কাজে লাগাতে পারেনি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বুলেন, চ্যালেঞ্জ হলো আমাদের যে বরাদ্দ, সেটাকে সঠিকভাবে কাজে লাগানো। আরও যেটি দরকার সেটি হচ্ছে গবেষণা। গবেষণায় এবারও ভালো বরাদ্দ রাখা হয়েছে। আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়গুলো গত বছরে এবং বিগত দিনে তাদের বরাদ্দ কাজে লাগাতে পারেনি। এ বছর তারা বরাদ্দ কাজে লাগবে বলে আমরা আশা করছি। সেইসঙ্গে আশা করছি আমরা গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে যাব।শনিবার (৩ জুন) দুপুরে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দীপু মনি বলেছেন, বাজেট বরাদ্দ প্রতিবছরই বাড়ছে, এ বছরও গত বছরের তুলনায় অনেক বেড়েছে। সেইসঙ্গে আমাদের জিডিপির আকার তুলনামূলক অনেক বৃদ্ধি পেয়েছে। সে হিসেবে হয়তো শিক্ষায় বরাদ্দ কিছুটা কমেছে। আমি বার বার বলছি, আমাদের যে মেগা প্রজেক্টগুলো চলছে, এগুলো শেষ হয়ে গেলে আশা করি শিক্ষাই হবে আমাদের মেগা প্রজেক্ট। তিনি আরও বলেন, বাজেটে শিক্ষা উপকরণের ক্ষেত্রে বলপেনের দাম বাড়ানোর একটি প্রস্তাব রয়েছে। এই বিষয়ে আলোচনা হবে। আমি আশা করি সেই আলোচনায় আমাদের প্রস্তাব থাকবে, সেটির যেন দাম না বাড়ানো হয়। দীপু মনি বলেন, শিক্ষায় আমাদের যে লক্ষ্য, প্রধানমন্ত্রী আমাদের যেটি ঠিক করে দিয়েছেন- বঙ্গবন্ধুর দেখানো পথ। আমরা দক্ষ, যোগ্য, সৃজনশীল মানুষ তৈরি করবো যারা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। আমরা নতুন শিক্ষাক্রম তৈরি করেছি, লাগসই প্রযুক্তি ব্যবহার করছি, অবকাঠামগত উন্নয়ন করছি এবং সবচাইতে জরুরি যেটি শিক্ষক প্রশিক্ষণ- সেটি আমরা ব্যাপকভাবে করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম