ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ববাণিজ্য: চীন তেল মজুত করায় বিপর্যয় এড়িয়েছে বিশ্ববাজার

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২৬,  5:07 PM

news image

চীন তেল মজুত রাখায় এবং জ্বালানি রূপান্তর করায় বিশ্ববাজারে ইরান যুদ্ধের তীব্র প্রভাব পড়েনি বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) অর্থনীতিবিদরা।


গত সোমবার এক ব্লগ পোস্টে তারা জানায়, বেইজিং যথেষ্ট পরিমাণে অপরিশোধিত তেল সংরক্ষণ করায়, ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়ানোয় এবং পেট্রোকেমিক্যালের ব্যবহার কমানোয় তেল ও গ্যাসের দাম তুলনামূলকভাবে কম হারে বেড়েছে।


বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীন তেল মজুত করায় কঠিন পরিস্থিতি এড়ানো গেছে। ২০২৩ সালে তাদের অপরিশোধিত তেলের মজুত ছিল ৯২ দিনের। চলতি বছরের প্রথম দিকে অপরিশোধিত তেলের মজুদ ছিল ১১৫ দিনের। এতে সরবরাহ ঘাটতি সামলানো সম্ভব হয়েছে।


ইরান যুদ্ধের কারণে দিনে ১৪ মিলিয়ন ব্যারেলের ঘাটতি দেখা দেয়, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ১৪ শতাংশ। রিপোর্টে তারা জানায়, ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু করার পর সরবরাহ ঘাটতি ছিল এক মিলিয়ন ব্যারেল, যা বৈশ্বিক সরবরাহের ১ শতাংশ। ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর তেলের দাম বৃদ্ধি পায়। গত জুনের শুরুতে যুদ্ধপূর্ব অবস্থার তুলনায় দাম বাড়ে ২৯ শতাংশ। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি পেয়েছিল সর্বোচ্চ ৩০ শতাংশ।

 রিপোর্টে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রে শেল তেলের উৎপাদন বেড়েছে, ফলে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

সূত্র : ফোরেক্স ফ্যাক্টরি

সৌজন্যে : কালের কণ্ঠ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম