ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ববাজারে কমল তেলের দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ, ২০২৬,  4:35 PM

news image

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র– ইসরাইলের যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হতে পারে’ বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম  কমে গেছে। গতকাল সোমবার (৯ মার্চ) চার বছরের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর তেলের দাম দ্রুত নেমে আসে। বৈশ্বিক বাজারে গত ২৪ ঘণ্টা ছিল বেশ অস্থির। এর আগের দিন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, যা ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর প্রথম। এতে এশিয়া ও ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধরনের বিক্রি শুরু হয়। নিউইয়র্কের ওয়াল স্ট্রিটও দিনের শুরুতে চাপের মুখে পড়ে। এরপর বাজার পরিস্থিতির দিকে ঘনিষ্ঠ নজর রাখা ট্রাম্প কথা বলতে শুরু করেন। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘প্রায় পুরোপুরি শেষের পথে’। সোমবার একসময় ব্যারেলপ্রতি ১১৯.৫০ ডলার পর্যন্ত ওঠা ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত কমে দিনের শেষে ৯৮.৯৬ ডলারে নেমে আসে। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম