ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

বিশ্বজুড়ে ফেসবুক-হোয়াটসঅ্যাপে বিভ্রাট

#

আইটি ডেস্ক

১৭ জুন, ২০২৩,  10:49 AM

news image

বিশ্বজুড়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের একটি বড় অংশ সমস্যায় পড়েছেন। তারা বার্তা, ছবি বা ভিডিও কোনো কিছুই পাঠাতে পারছিলেন না। একই সমস্যায় পড়েছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও। শুক্রবার (১৬ জুন) মধ্যরাত থেকে এই সমস্যার মুখে পড়তে হয় বহু ব্যবহারকারীকে। এ নিয়ে অসংখ্য অভিযোগ জমা পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম তিনটির মাদার কোম্পানি মেটা’র কাছে। তবে কী কারণে এমন সমস্যা হয়েছে, তা নিয়ে সংস্থাটির পক্ষ থেকে কিছু জানায়নি। আচমকা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েন কোটি কোটি গ্রাহক। অ্যাপগুলোতে সমস্যা শুরু হতেই তারা ডাউন ডিটেক্টরে অভিযোগ জানাতে শুরু করেন। কেউ লেখেন, ‘হোয়াটস্যাপ থেকে বার্তা পাঠানো যাচ্ছে না।’ কেউ লেখেন, ‘বন্ধুদের ছবি পাঠাতে পারছি না।’ কেউ ফেসবুকে কোনো লিঙ্ক খুলতে পারছেন না বলে জানান। আবার কেউ বা ইনস্টাগ্রামে ছবি দেখতে পারছেন না বলে ডাউন ডিটেক্টরে অভিযোগ জানান। এ বিষয়ে মেটার এক মুখপাত্র সংবাদপত্র দ্য সানকে বলেছেন, কিছু ব্যবহারকারীর পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে। এজন্য আমরা দুঃখিত। আমরা যত দ্রুত সম্ভব আমাদের পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম