ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা জানালেন মেসি

#

স্পোর্টস ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৫,  5:30 PM

news image

আগামী বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং অন্য ফুটবলারেরাও চান, মেসি ২০২৬ বিশ্বকাপে খেলুন। যদিও মেসি নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।  আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার কিকে উলফের অনুষ্ঠান ‘সিম্পলি ফুটবল’এ মেসি বলেছেন, ‘‘এ বছরটা খুব গুরুত্বপূর্ণ। ২০২৬ সালে বিশ্বকাপ খেলা নির্ভর করছে এই মৌসুমের উপর। সব কিছু ঠিক থাকলে ভাবব বিশ্বকাপ নিয়ে। যদিও এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছি। প্রতিটি দিন ধরে এগোতে চাইছি। জানি না বিশ্বকাপ খেলার মতো জায়গায় থাকব কিনা। নিজের কাছে সৎ থাকতে চাই।’’  মেসি বোঝাতে চেয়েছেন, ফিট এবং ফর্মে থাকলে তবেই বিশ্বকাপে খেলার কথা ভাববেন। এই সাক্ষাৎকারেই বার্সেলোনায় ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন মেসি। তিনি বলেছেন, ‘‘বার্সেলোনায় ফিরে যাওয়ার ইচ্ছা ছিল আমার। কারণ গোটা ফুটবলজীবন ওখানেই থাকতে চেয়েছিলাম। কিন্তু সম্ভব হয়নি।’’ মেসি আরও বলেছেন, ‘‘২০২২ সালের বিশ্বকাপের পর বার্সেলোনা ছাড়া ইউরোপের অন্য কোনও ক্লাবে খেলার ইচ্ছা ছিল না। ওখানেই ফিরতে চেয়েছিলাম বার্সেলোনা আমরা কাছে বাড়ির মতো। আমার সব কিছু শুরু বার্সেলোনাতেই।’’ তা হলে কেন ফিরলেন না? এ নিয়ে মেসি বলেছেন, ‘‘অনেকটা পারিবারিক কারণেই বার্সেলোনায় ফেরা হয়নি। বিশ্বকাপ জয়ের পর অনেক কিছু বদলে গিয়েছিল। আমেরিকায় খেলতে আসার সিদ্ধান্তটা পারিবারিক ছিল। বলতে পারেন নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য মায়ামিতে এসেছি।’’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম