ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রাতে আবারও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২৮ মে, ২০২৪,  6:45 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইতিমধ্যে হিউস্টন ছেড়ে বিশ্বকাপের টিম বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের পর এবার তাদেরই বিপক্ষে বিশ্বকাপের মূল পর্বের প্রস্তুতি ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছেন টাইগাররা।  ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৯টায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে স্বাগতিকদের বিপক্ষে একটি তিন ম্যাচের সিরিজ খেলে ২-১এ হেরেছে বাংলাদেশ।  এবার সেই প্রতিপক্ষের বিপক্ষে আরেকটি ম্যাচ শান্তদের। সেটি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ।  বিশ্বকাপের মূল পর্বে লড়াইয়ের আগে ভালো কিছুই করতে চাইছে শান্ত বাহিনী। এদিকে, সিরিজ জয়ের সুবাদে এই প্রস্তুতি ম্যাচেও জয় চাইছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম