ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান

#

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৬,  1:48 PM

news image

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘এখানে আইএমএফের এমন কোনো শর্ত নেই।’


বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বিরোধী দল এখন যারা আছেন, তারা লং মার্চ করছেন। করুন, তারা সরকারকে এক দফাও দিয়ে দিচ্ছেন।’


তিনি বলেন, ‘কংগ্রেস পার্টি এত বড় আন্দোলন করল, বা এর আগে মোদির বিরুদ্ধে ফারমারদের আন্দোলন হয়েছিল, মানে দিল্লি বন্ধ করে ফেলা হয়েছিল, কিন্তু সরকারের পদত্যাগ চাওয়া হয় নাই। ব্যর্থতা যেখানে, সেখানে চাপ তৈরি করা, সেটাই বেটার হয়।’


সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ বলছি না, কিন্তু ঢাকা শহরে কিছু কিছু জায়গায় কিছু দুই একটা ককটেল ফুটেছে, বাসে আগুন হয়েছে, এগুলো করে আসলে সংকট তৈরি করা যাবে বলে আমি মনে করি না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম