ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ

বিশ্বকাপজয়ী মেসিকে নিয়ে রোনালদোর ‘অন্যরকম’ বার্তা

#

স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২২,  4:27 PM

news image

অবসান ঘটলো ৩৬ বছর অপেক্ষার। আর্জেন্টিনার মহানায়ক নিজের শেষ বিশ্বকাপ থেকে বিদায় নিলেন রাজকীয়ভাবে। বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্ত। ফ্রান্সকে হারিয়ে ফিফা বিশ্বকাপ জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। রবিবার রাতে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলেও মেসির ভক্ত কম নেই। স্বয়ং ‘দ্য ফেনোমেনন’ রোনালদোই তো মেসির খেলার বড় ভক্ত।

মেসি বিশ্বকাপ শিরোপা তুলে ধরার পর সাবেক এই ব্রাজিল মহাতারকা টুইটারে লিখেছেন, ‘এমন পারফরম্যান্স যেকোনো বিরোধিতাকে দূরে সরিয়ে দেয়। আমি অনেক ব্রাজিলিয়ানকে এবং সারা বিশ্বের জনগণকে এই রুদ্ধশ্বাস ফাইনালে মেসির জন্য গলা ফাটাতে দেখেছি। এমন বিদায় একজন গ্রেটের প্রাপ্য, যে কিনা স্রেফ বিশ্বকাপের তারকা হওয়ার চেয়েও বেশি কিছু, যে একটি যুগের নেতৃত্ব দিয়েছে। অভিনন্দন, মেসি।’ কাতার বিশ্বকাপের শেষ আট থেকেই বিদায় ঘটে ব্রাজিলের। এরপর এক সাক্ষাৎকারে মেসির হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন দ্য ফেনোমেনন। তবে তিনি এটাও বলেছিলেন, ব্রাজিলিয়ান হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে শিরোপা জিততে দেখতে চান না। দিনশেষে মেসির হাতে ট্রফি দেখে ভীষণ খুশি রোনালদো। এই ব্রাজিলিয়ান গ্রেটের মতে, একটি দলকে নেতৃত্ব দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম