ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

বিলুপ্ত হচ্ছে এনটিআরসিএ, নতুন আইনের খসড়া প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৪,  6:05 PM

news image

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নামে পরিচিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি বিলুপ্ত হচ্ছে। ইতোমধ্যে নতুন একটি আইনের খসড়া তৈরি করা হয়েছে। সেটি অনুমোদন হলে এনটিআরসিএ পরিবর্তন হয়ে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ (এনটিএসআরআরএ) নামকরণ করা হবে। সোমবার (২৯ জুলাই) এনটিআরসিএ’র ওয়েবসাইটে নতুন আইনের খসড়া প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫ রহিতক্রমে এর বিধানাবলী বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন, ২০২৩- এর খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রণয়নকৃত খসড়া আইনের কপি এনটিআরসিএ’র ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এই খসড়া আইনের বিষয়ে কোনো মতামত/পরামর্শ থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের এনটিআরসিএ’র ই-মেইলে (ntrca2005@yahoo.com) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এতে আরও জানানো হয়, বর্তমানে ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫’-এ পরিচালিত হচ্ছে এনটিআরসিএ। তবে নতুন আইন বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন, ২০২৪ নামে অভিহিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম