ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’

বিমান থামার আগে দরজা খুলে যাত্রীর লাফ, অতঃপর...

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মে, ২০২৬,  2:13 PM

news image

ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা একটি বিমান অবতরণের পর পুরোপুরি থামার আগেই এক যাত্রী জরুরি বহির্গমন দরজা খুলে লাফ দেন। এতে বিমানের ভেতরে থাকা অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (৩ মে) সকালে অবতরণের পর বিমানটি মূল রানওয়ে থেকে ট্যাক্সিওয়ে ধরে পার্কিংয়ের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ এক যাত্রী জরুরি দরজা খুলে নিচে নেমে পড়েন। বিমানবন্দরের এক উচ্চপদস্থ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিমানটি তখনও ধীরগতিতে চলছিল। যাত্রীটির এমন আচরণে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো হতাহত বা বিমানের ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে, যাত্রাকালে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অন্তত দুইবার বমি করেন। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতা বা মানসিক অস্থিরতার কারণে তিনি এমন ঝুঁকিপূর্ণ কাজ করেন। ঘটনার পরপরই পাইলট কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে বিমানবন্দরে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা চেন্নাই বিমানবন্দরের প্রধান রানওয়ে বন্ধ রাখা হয়, যার ফলে কিছু সময়ের জন্য ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম