ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

বিমানবন্দরে কাঁদতে থাকা সেই প্রবাসী রাকিবের লাগেজ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২২,  7:14 PM

news image

দিন পর দেশে ফেরা রাকিব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে লাগেজ হারিয়ে ফেলেন। যেটিতে টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিলো। এমন পরিস্থিতিতে কান্নায় ভেঙে পড়েন নড়াইলের বাসিন্দা রাকিব। যে কান্নার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে খোয়া যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই লাগেজটি উদ্ধার করে রাকিবের হাতে তুলে দিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। তবে লাগেজটি চুরি যায়নি, অন্য একজন নিজের লাগেজ রেখে ভুল করে রাকিবের লাগেজটি নিয়ে গিয়েছিলেন বলে জানা গেছে। এপিবিএন জানায়,

প্রায় ১৩ বছর সৌদি আরবে ছিলেন নড়াইলের কালিয়া থানা এলাকার বাসিন্দা রাকিব। ভিসা না থাকায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ৩টায় সৌদি আরব থেকে দেশে ফেরেন। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই হারিয়ে ফেলেন লাগেজ ও মূল্যবান সামগ্রী। লাগেজে সাড়ে ৭ লাখ টাকা সমমূল্যের চেক ছিল বলে দাবি করেন রাকিব। লাগেজটি হারানোর পর অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে এপিবিএন অফিসে যোগাযোগ করেন রাকিব। এর মধ্যেই রাকিবের কান্নাজড়িত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে রাকিব বলেন, বিমানবন্দরের বাইরে থেকে চুরি হলে ভিন্ন কথা ছিল। কিন্তু লাগেজটি বিমানবন্দরের ভেতর থেকে হারিয়ে যায়। চার বছর পর দেশে আসছি। লাগেজের ভেতর ব্যাংকের সাতটি চেক ছিল, তাতে বাংলাদেশি টাকায় সাড়ে সাত লাখ টাকা হয়। তাৎক্ষণিকভাবে রাকিবের লগেজ উদ্ধারে তৎপরতা শুরু করে এপিবিএন। ঘটনার সময় ও ঘটনার পরবর্তী সময়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে লাগেজটি উদ্ধার করা হয়। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জিয়া বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সৌদি প্রবাসী রাকিবের লাগেজটি উদ্ধার করা হয়েছে। আসলে তার লাগেজটি চুরি হয়নি। ভুলে অন্য একজন রাকিবের লাগেজটি নিয়ে গিয়েছিলেন এবং নিজের লাগেজটি রেখে গিয়েছিলেন। বিমানবন্দর থেকে কারো লাগেজ চুরি হওয়ার সুযোগ নেই। সেখানে এপিবিএন টিমসহ অন্যান্য নিরাপত্তা কর্মীরা সার্বক্ষণিক কাজ করেন বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম