ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ, ২০২৬,  12:23 PM

news image

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজখবর নেন তিনি। রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান সরকারপ্রধান।  এ সময় তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কুশল বিনিময় শেষে তিনি ৬ নম্বর ভবনে যান। সেখানে জ্বালানি, সমাজকল্যাণ, পানিসম্পদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন কক্ষে গিয়ে তিনি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। বিশেষভাবে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন তিনি। পরবর্তীতে গৃহায়ণ ও গণপূর্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিদর্শন করেন সরকারপ্রধান। এরপর সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শনীতে অংশ নেন প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম