ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করুন রংধনু সবজি

#

লাইফস্টাইল ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২১,  6:29 PM

news image

সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন সবজি খাওয়া আবশ্যক। বিভিন্ন ধরনের সবজি দিয়ে আপনি একটি রেসিপি রান্না করতে পারেন। সেই রেসিপির নাম রংধনু সবজি। চলুন তাহলে দেরি না করে জেনে নিই রেসিপিটি।

আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে রংধনু সবজি রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—


উপকরণ

১. এক টেবিল চামচ ঘি

২. আধা চা চামচ আদা বাটা

৩. আধা চা চামচ রসুন বাটা

৪. এক চা চামচ কাঁচামরিচ বাটা

৫. এক কাপ ফুলকপি

৬. এক কাপ গাজরকুচি

৭. আধা কাপ পটলকুচি

৮. এক কাপ টমেটোকুচি

৯. এক কাপ বরবটিকুচি

১০. পরিমাণমতো লবণ

১১. এক চা চামচ চিনি

১২. তিন চা চামচ তেঁতুলের মাড়

১৩. এক কাপ বাঁধাকপি

১৪. এক টেবিল চামচ পেঁয়াজকুচি

প্রস্তুত প্রণালি

চুলা জ্বালিয়ে ফ্রাইপ্যানে ঘি দিন। গরম ঘিয়ের মধ্যে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে হালকা ভেজে নিন। ভাজা হয়ে গেলে এর মধ্যে ফুলকপি, গাজরকুচি, পটলকুচি, টমেটোকুচি, বরবটিকুচি দিয়ে আঁচ কমিয়ে একটু ভাজা ভাজা করুন। এবার লবণ, চিনি ও তেঁতুল মাড় দিয়ে নাড়ুন। এর পর বাঁধাকপি ও পেঁয়াজকুচি দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার রংধনু সবজি। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম