ঢাকা ০৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাণিসম্পদের ৮৫ শতাংশ ভ্যাকসিনের আমদানিনির্ভরতা কমাতে গবেষণা বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু ইয়াবার চালান নিয়ে বিরোধ, চারজনকে ধরে নির্যাতন; নিহত ২ আগামী বছর ঈদ ও পূজায় কত দিন ছুটি, জানা গেল ৬২ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল ৪০৬৮ কোটির দুই প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার মোংলা যাবেন প্রধানমন্ত্রী নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

বিবিএলে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান

#

স্পোর্টস ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২৬,  11:33 AM

news image

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। এখন থেকে আংশিক চুক্তিতে জাতীয় দলের হয়ে খেলবেন তিনি।


চ্যাপম্যানের নতুন চুক্তির ফলে নিউজিল্যান্ডের ঘরোয়া মৌসুমে খেলার বাধ্যবাধকতা থাকছে না। এতে ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের ক্ষেত্রে আরও স্বাধীনতা পাবেন এই অলরাউন্ডার। আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিবিএলে খেলার লক্ষ্যেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


চ্যাপম্যানের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের সুবিধামতো খেলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আংশিক চুক্তিতে রয়েছেন ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেফার্ট।


তবে জাতীয় দলের প্রতি চ্যাপম্যানের প্রতিশ্রুতি বহাল থাকছে। আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজে নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামবেন তিনি।


নিউজিল্যান্ড ক্রিকেটের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন চ্যাপম্যান। আসন্ন ভারত সিরিজ নিয়েও আশাবাদী তিনি।


এদিকে, চ্যাপম্যানের কেন্দ্রীয় চুক্তি ছাড়ার ফলে নিউজিল্যান্ডের চুক্তির তালিকায় একটি জায়গা খালি হয়। সেই শূন্যস্থান পূরণে দ্রুতগতির পেসার ম্যাট ফিশারকে পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে এনজেডসি।


ফিশারের অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ডের নির্বাচক গ্যাভিন লারসেন। তিনি বলেন, সামনে ভারত, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে। এসব দীর্ঘ ও কঠিন সিরিজে পেস বোলিংয়ের গভীরতা ও দলের ভারসাম্য বজায় রাখতে এক্সপ্রেস গতির বোলার ফিশারের অন্তর্ভুক্তি কার্যকর ভূমিকা রাখবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম