ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

বিপৎসীমার ওপরে তিস্তা-দুধকুমার-সোমেশ্বরী নদীর পানি

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুলাই, ২০২৩,  3:06 PM

news image

তিস্তা, দুধকুমার ও সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর কারণে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস দিয়েছে। গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে এবং তা শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সুরমা ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল হ্রাস পাচ্ছে। শুক্রবার (১৪ জুলাই) পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় ধরলা, আপার করতোয়া, আপার আত্রাই, পুনর্ভবা, কুলিখ ও ট্যাঙ্গন নদ-নদীগুলোর পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। একই সময়ে ধরলা নদী কুড়িগ্রাম ও দুধকুমার নদী পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করার আশঙ্কা রয়েছে। সুরমা নদী সুনামগঞ্জ পয়েন্টে স্বল্প সময়ের জন্য বিপৎসীমা অতিক্রম করতে পারে। এ বিষয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, তিস্তা, দুধকুমার ও সোমেশ্বরী এই তিনটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী শনিবার (১৫ জুলাই) পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম