ঢাকা ০৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী রাজশাহীতে ধানক্ষেত থেকে ঝলসানো লাশ উদ্ধার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের ৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে মাউশির জরুরি নির্দেশনা জাতীয়করণ বিবেচনায় ১৭ স্কুল-কলেজ, তথ্য চেয়েছে সরকার বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের

বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২৬,  11:31 AM

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। এতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।


শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় নয়াপল্টন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাকরাইল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।


১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে এবার ব্যাপক পরিসরে দিবসটি উদযাপনের প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দলটি। এ উপলক্ষে ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় শোভাযাত্রায় দলের কেন্দ্রীয় নেতা, মহানগর ইউনিট এবং বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


দিবসের কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যাবেন তারেক রহমান। সেখানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন। পরে ফাতেহা পাঠ করবেন তারা।


বিকেলের কর্মসূচি শুরু হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। সেখান থেকে মিছিলটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছাবে। এরপর বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শোভাযাত্রার উদ্বোধন করবেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ইতোমধ্যে এ আয়োজন সফল করতে সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।


ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। স্মরণীয় একটি আয়োজনের প্রত্যাশা করছেন তারা। অন্যদিকে মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন জানান, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে প্রস্তুতি নেওয়া হয়েছে।


এদিকে সকাল ৬টায় নয়াপল্টনসহ দেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হবে। জেলা ও মহানগর পর্যায়েও মিছিলের আয়োজন রয়েছে। পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনাসভা এবং আলোকচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম