ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

বিপিসিতে ৪৭২ কোটি টাকা আত্মসাৎ : ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২২,  11:02 AM

news image

গত ৮ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ৪৭২ কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। রোববার (৬ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বিপিসি ও অডিটর জেনারেলকে এই ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ৪৭২ কোটি টাকা আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আগামী ২০ নভেম্বরের মধ্যে দুর্নীতি দমন কমিশন, অডিটর জেনারেল ও বিপিসির চেয়ারম্যানকে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হয় বিপিসিতে ৪৭২ কোটি টাকা অনিয়ম হয়েছে বিগত ৮ বছরে। তা হাইকোর্টের নজরে আনেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম