ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিপিএল ২০২৫-এর টাইটেল স্পন্সরের নাম ঘোষণা

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৪,  7:56 PM

news image

সব ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর। এবারের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ বাংলা ব্যাংক। বুধবার (৬ নভেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিপিএলের পৃষ্ঠপোষক হওয়ার ঘোষণা দেয় দেশের জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি। এ সময় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম মোহাম্মদ শিরিন উপস্থিত ছিলেন। এবারের বিপিএল সহযোগী স্পন্সর হিসেবেও থাকছে ডাচ বাংলা ব্যাংকের দুটি মোবাইল ব্যাংকিং শাখা রকেট এবং নেক্সাসপে। উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি। এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম