ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি

#

ক্রীড়া প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৬,  11:37 AM

news image

বিপিএল এক বছর আয়োজন না করার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একমত হয়েছেন ক্রিকেটাররা। তবে টুর্নামেন্টটি না হওয়ায় যে আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা, সেটি পুষিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ক্রিকেটাররা।


রাজনৈতিক পটপরিবর্তনের পর বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বিপিএল আয়োজন করা ফারুক আহমেদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। ক্রিকেটারদের অনুরোধ এবং তাদের আর্থিক বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত সে সময় টুর্নামেন্টটি আয়োজন করা হয়।


ওই সময় বিপিএলের মান নিয়ে তৎকালীন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মন্তব্য আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে মুশফিকুর রহিম বলেছিলেন, বিপিএল না হলে ক্রিকেটারদের সংসার চালানো কঠিন হয়ে যাবে।


এবার অবশ্য বিপিএলের বৃহত্তর স্বার্থে এক বছরের জন্য টুর্নামেন্ট স্থগিত রাখার বিষয়ে বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছেন ক্রিকেটাররা। তবে এর পাশাপাশি তাদের দাবি, বিপিএল না হওয়ায় যে আর্থিক ক্ষতি হবে, তা কোনোভাবে পুষিয়ে দেওয়া হোক।


রবিবার বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বৈঠকে বিষয়টি গুরুত্ব পেয়েছে। বৈঠকে থাকা এক ক্রিকেটারের ভাষ্য অনুযায়ী, নতুন কোনো টুর্নামেন্ট আয়োজনের পরিবর্তে অন্যভাবে ক্রিকেটারদের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।


এ ক্ষেত্রে আগের টুর্নামেন্টগুলোর ম্যাচ সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হতে পারে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।


বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান ফাহিম সিনহা বলেন, বিষয়গুলো এখনো আলোচনার পর্যায়ে আছে। ক্রিকেটারদের সঙ্গে সামনে আবারও বসবেন তারা।


ক্রিকেটারদের সঙ্গে ফের বৈঠকে বসবেন বিসিবি কর্তারা। বোর্ডের দেওয়া প্রস্তাব নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবেন ক্রিকেটাররা।


রবিবারের বৈঠকে ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে মুশফিক, নাসির হোসেন, মার্শাল আইয়ুব, ইয়াসির আলী, এনামুল হক বিজয়, সাইফ হাসানসহ অন্তত ২২ জন উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া থেকে বৈঠকে যুক্ত হন টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৈঠকে মুশফিক বেশ সোচ্চার ছিলেন বলে জানা গেছে।


বৈঠক শেষে ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নাসির হোসেন। তিনি বলেন, মূলত বিপিএল নিয়েই আলোচনা হয়েছে। এবার বিপিএল হচ্ছে না, বিষয়টি বোর্ড তাদের সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। তবে টুর্নামেন্ট না হলে খেলোয়াড়রা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাই বিপিএলের জায়গায় কী করা যায় এবং ক্রিকেট বোর্ড কীভাবে তাদের জন্য ভালো কিছু করতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।


বোর্ড ও ক্রিকেটারদের পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে নাসির বলেন, এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। পরবর্তী সময়ে আবারও আলোচনা হবে।


ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কীভাবে পুষিয়ে দেওয়া যায়, সেটিই মূল আলোচনার বিষয় ছিল বলেও জানান নাসির। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানো যাবে।

সৌজন্যে: কালের কণ্ঠ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম