ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিপিএল ছাড়ছেন রাসেল

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২২,  4:50 PM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দিনের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মিনিস্টার গ্রুপ ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু তাতেও হানা দেয় বৃষ্টি। এই ম্যাচটি খেলেই দল ছাড়ার কথা ছিল ঢাকার ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। কিন্তু বৃষ্টির বাগড়ায় শুক্রবার (৪ ফেব্রুয়ারি) একটি বলও মাঠে গড়ায়নি। তাইতো আক্ষেপ নিয়ে ঢাকা ছাড়ছেন রাসেল।

আজ রাতে তিনি ঢাকা ছাড়বেন। যাওয়ার আগে দলকে শুভকামনা জানিয়ে গেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজ (গতকাল) আমার শেষ ম্যাচ ছিল, বৃষ্টিতে ভেসে গেল। আজ ভালো একটা ম্যাচ খেলে সবাইকে বিনোদন দিয়ে বিদায় নিতে চেয়েছিলাম। বৃষ্টির জন্য তা হল না। সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমরা শিরোপা জেতার মত দল। মিনিস্টার ঢাকার সমর্থকরা সমর্থন জুগিয়ে যান। ডালাসে থেকে আমি যুক্ত থাকব।’ রাসেল আরও বলেন, ‘টুর্নামেন্টের আরও অর্ধেক বাকি। একটু আগেই চলে যেতে হচ্ছে। তবে ফিটনেস নিয়ে কিছু কাজ করতে হবে। অনেক উপভোগ করেছি। দারুণ একটা দল ঢাকা, তাদের কাপ জেতার সামর্থ্য আছে।’ এবারের বিপিএলে ঢাকার হয়ে রাসেল ৬ ম্যাচে করেছেন ৬১ রান।  উইকেট নিয়েছেন ৮টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম