ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বিনামূল্যে উইন্ডোজ ১১ আপগ্রেড করা যাবে বাংলাদেশে

#

০৮ নভেম্বর, ২০২১,  7:02 PM

news image

অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ থাকা পিসিগুলোতে বিনামূল্যে উইন্ডোজ ১১-এ আপগ্রেড করা শুরু হবে বলে ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। নতুন পিসিতে উইন্ডোজ ১১ প্রাক-ইনস্টল করা থাকবে বলেও জানিয়েছে কোম্পানিটি। এ সম্পর্কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ ফারুক বলেন, ‘উইন্ডোজ ১১-এর মাধ্যমে আমরা ব্যবহারকারীদের পূর্ণাঙ্গ অভিজ্ঞতাকে নতুন করে সাজিয়েছি, যা আপনাকে আপনার পছন্দের জিনিসের আরও কাছাকাছি নিয়ে যাবে, সৃষ্টিশীল হতে সহায়তা করবে এবং নতুন কিছু তৈরিতে অনুপ্রেরণা দেবে। কাজ, শেখা, নতুন কিছু তৈরি করা বা গেমিং করা; এমন যেকোনো কিছুর মাধ্যমেই ব্যবহারকারীরা তা উপভোগ করতে পারবেন। বাংলাদেশে নতুন উইন্ডোজ ১১ আনতে পেরে আমরা আনন্দিত।’ উইন্ডোজ ১১ গেমিংয়ের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। বিস্তৃত রেঞ্জের কালার ও ব্রাইটনেস প্রদান করে এই অপারেটিং সিস্টেম এইচডিআর সক্ষম ডিসপ্লের পিসিকে স্বয়ংক্রিয়ভাবে ১০০০ ডাইরেক্টএক্স ১১ ও ডাইরেক্টক্স ১২-তে আপগ্রেড করবে। মাইক্রোসফট গেমারদের পছন্দকে গুরুত্ব দেয়, তাই উইন্ডোজ ১১-এ গেম অনুসারে অটো এইচডিআর চালু ও বন্ধের ব্যবস্থা রাখা হয়েছে। উইন্ডোজ ১১-এ ডিরেক্টস্টোরেজের সাপোর্ট সংযোজন করা হয়েছে, যে ফিচারটি প্রথম এক্সবক্স সিরিজ এক্স ও এক্সবক্স সিরিজ এস কনসোলে চালু করা হয়েছিল। এনভিএমই সলিড-স্টেট ড্রাইভ ও ডাইরেক্টএক্স ১২ জিপিইউর সাথে যুক্ত হলে ডিরেক্টস্টোরেজের গেমগুলো হ্রাসযোগ্য লোডের সুবিধা নিতে পারে এবং আরও নিখুঁত ও বিস্তৃত আকারে গেম ডেলিভার করতে পারে। উইন্ডোজ ১১ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন : www.microsoft.com/en-us/windows/windows-11

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম