ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন

বিদ্যুৎ নিয়ে সরকার প্রতিনিয়ত মিথ্যাচার করছে: মান্না

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২২,  9:57 PM

news image

সরকার বিদ্যুৎ নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে বলে অভিযোগ করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেন, বিদ্যুতের সংকট প্রমাণ করে সরকার নানা সময় বিদ্যুৎ নিয়ে মিথ্যাচার করেছে। তাদের সেইসব মিথ্যাচার এখন জাতির সামনে বেরিয়ে আসছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুৎ বিভ্রাটে জনভোগান্তির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এই অভিযোগ করেন তিনি। আরও বলেন, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি হওয়ার পথে বাংলাদেশেও এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে দ্বিগুন খরচ করা হচ্ছে। ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যয়বহুল এই প্রকল্প ক্ষতিকারক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম