ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিদ্যুতে ম্যাজিক করতে গিয়ে দেশকে সর্বস্বান্ত করেছে আ.লীগ: টুকু

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৫,  3:34 PM

news image

বিদ্যুৎ খাতে ম্যাজিক করতে গিয়ে আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষকে সর্বস্বান্ত করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ২০২৭ সালের পর থেকে এ দেশে ভয়াবহ একটা ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস (বৈদেশিক মুদ্রা সংকট) হবে। তার মূল কারণ হলো বিদ্যুৎ। দুনীতি আর লুটপাট করতে আওয়ামী লীগ বিদ্যুৎ ও জ্বালানির কৃত্রিম সংকট তৈরি করেছিল বলেও মন্তব্য করেন তিনি। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্যুৎ খাতে ম্যাজিক করতে গিয়ে বাংলাদেশের মানুষকে সর্বস্বান্ত করে দিয়েছে আওয়ামী লীগ। শুধু ক্যাপাসিটি চার্জের নামে এক লাখ কোটি টাকা লুটপাট করেছে তারা। বিদ্যুৎ খাতকে তারা একটি ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল। তারা বুঝতে পেরেছিল কোনো হিসাব না দিয়ে এই খাত থেকে ‘কুইক মানি’ বানানো যায়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। তিনি বলেন, রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, চুরি, লুটপাট এ কথাগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। এ কথাগুলো না বললে আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তারা যে দেশকে ধ্বংস করে দিয়েছে, সেগুলো কিন্তু মানুষ ভুলে যাবে। ক্ষমতায় গেলে বিএনপি বিদ্যুৎ-জ্বালানিসহ সব খাত রিভিউ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান দলটির মহাসচিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম