ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিদেশি শক্তি আওয়ামী লীগকে সরাতে পারবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২৩,  6:47 PM

news image

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, কোনো বিদেশি শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। বুধবার (৩১ মে) গুলশানে লেকশোর হোটেলে এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে বিদেশি শক্তি সরাতে পারবে না। তিনি বঙ্গবন্ধুর কন্যা।’ নিষেধাজ্ঞা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে কোনো নিষেধাজ্ঞা আসার সুযোগ নেই। রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় ওয়াশিংটনের সঙ্গে কাজ করছে ঢাকা। তিনি বলেন, চীন নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশ এখনো যোগ দেয়নি। আন্তর্জাতিক কোনো জোটে অংশ নেয়ার বিষয়ে ঢাকার ওপর কোনো চাপ নেই। কানাডা ৫০ হাজার রোহিঙ্গা নিতে চেয়েছিল, বাংলাদেশ পাঠায়নি। আন্তর্জাতি গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্য ভুল বলে জানান শাহরিয়ার আলম। রোহিঙ্গা সংকট সমাধানে অর্থনৈতিকভাবে অগ্রসর দেশগুলো ও জাতিসংঘকে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি। বলেন, মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে কাজ হচ্ছে না। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম