ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

#

০৮ এপ্রিল, ২০২৪,  4:01 PM

news image

ইফতেখাইরুল আলম: কক্সবাজার দক্ষিন বন বিভাগের বিট কর্মকর্তা মোঃসাজ্জাদুজ্জামান সজল(৩৩)কে পাহাড়খেকোড়া ডাম্পারের চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগে হত্যাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ঘটনা টি ঘটেছে গত ৩১ শে মার্চ ২০২৪ ইং শনিবার আনুমানিক রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায়।জানা গেছে,রাতের আঁধারে পাহাড়ের মাটি কেটে পাচারে বাঁধা দেওয়ায় উখিয়ায় বন বিট কর্মকর্তাকে ডাম্পার চাপা দিয়ে হত্যা করা হয়।হত্যার পর গাড়িটি ঘুমধুম হয়ে বান্দরবান পালানোর সময় বিজিবি কর্তৃক জব্দ করা হয়েছে।ঘটনা স্থল থেকে পালিয়েছে যায়  চালাক ও হেলপাররা। নিহত বিট কর্মকর্তার সাজ্জাদুজ্জামান সজল মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে। তিনি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন।দু-বছর আগে বিয়ে করা সাজ্জাদের নয় মাসের এক কন্যা সন্তান রয়েছে।

এ সময় স্থানীয় এলাকাবাসিরা তার সহযোগী বনরক্ষী মোহাম্মদ আলীকে(২৭)কে আহত অবস্থায় ঘটনা স্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। উপকূলীয় বন বিভাগ নোয়াখালী কতৃক আয়োজিত বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৮ ই এপ্রিল (সোমবার) সকাল সাড়ে ১০ টার দিকে উপকূলীয় বন বিভাগ নোয়াখালী কার্যালয়ের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপকূলীয় বন বিভাগ নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ। চর আলাউদ্দিনের রেঞ্জ অফিসার মাহবুব হোসেন,জাহাজমারা রেঞ্জ অফিসার এস এম সাইফুর রহমান,বন্য প্রানী ও জীব বৈচিত্র কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল। উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর রেঞ্জ কর্মকর্তা শেখ মোঃ কামরুজ্জামান প্রমুখ। উল্লেখ্য,উখিয়ায় রাতের আঁধারে কোথাও না কোথাও অবৈধ ভাবে পাহাড় কাটা চলে।তাই রেঞ্জের সকল বিট কর্মকর্তারা রাতে নিয়মিত অভিযানে নামেন।প্রতিদিনের মতো রবিবার  সেহেরির সময় অভিযান টহলে যান উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। এ সময় খবর পান,এলাকার হরিণ মারা লালুর বরো ঘাটা এলাকা দিয়ে তুতুরবিল গ্রামের চিহ্নিত পাহাড় খেকো ছৈয়দ আলম ওরফে কানা ছৈয়দ পাহাড়ের মাটি ডাম্পারযোগে পাচারকারী।মোটরসাইকেল চালিয়ে সাজ্জাদুজামান ও তার সহযোগী ঘটনা স্থলে পৌঁছে ডাম্পারটি থামাতে সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে মাটিভর্তি ডাম্পার গাড়িটি তাদের চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় সজলের।আহত হন সঙ্গে থাকা অন্য বনকর্মী।সজলের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও বন মন্ত্রী হস্তক্ষেপ কামনা করছে,উপকূলীয় বন বিভাগ,নোয়াখালীর সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম