ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

বিছানায় স্ত্রী এবং আড়ার সঙ্গে ঝুলছিল স্বামীর লাশ

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুলাই, ২০২৫,  1:10 PM

news image

নওগাঁর পোরশায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার নিভৃত গ্রাম শীতলি ফকিরপাড়ায় নিজ ঘরে বিছানা থেকে স্ত্রীর ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন: একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) ও তার স্ত্রী মোমেনা বেগম (৩৫)। স্বজনরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার (২২ জুলাই) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হাই বাবু ও তার স্ত্রী মোমেনা। আজ সকালে যখন ঘুম থেকে উঠে ছোট মেয়ে দেখে মায়ের নিথর হয়ে পড়ে আছেন বিছানায়, আর বাবার মরদেহ  ঝুলছিল রশিতে। পরে ভীত, শোকাহত ছোট মেয়েটি ঘরের দরজা খুলে ছুটে যায় প্রতিবেশীদের কাছে। মুহূর্তেই কান্নার রোল পড়ে যায় পুরো গ্রামে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ওই স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম