ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

বিচারপতির আদালত পরিদর্শন ও বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২৫,  2:50 PM

news image

ঢাকা জেলার জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালত, সিএমএম আদালত এবং সিজেএম আদালতের অধীন বিভিন্ন আদালত পরিদর্শন ও বিচারকগণের সাথে মতবিনিময় সভা করেছেন, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টস মাননীয় বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন বাদল। বৃহস্পতিবার ২০ মার্চ দুপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শনকালে তিনি কয়েকটি এজলাসের বিচারকার্যও পর্যবেক্ষণ করেন। এছাড়া বিচারিক কার্যক্রম শেষে বিকাল সাড়ে তিনটায় সকল বিচারক ও ম্যাজিস্ট্রেটগণকে নিয়ে মতবিনিময় সভা করেন। উক্ত মতবিনিময় সভায় ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন, মহানগর দায়রা জজ মোঃ জাকির হোসেন গালিব, ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং সিজেএম নুরে আলম ভুইঞা সহ সকল বিজ্ঞ বিচারকগণ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে তিনি বিভিন্ন আদালতের মামলা নিষ্পত্তির তথ্য নেন ও সন্তোষ প্রকাশ করেন। মাননীয় বিচারপতি উপস্থিত বিচারকগণের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সরকারের সংশ্লিষ্ট মহলকে জ্ঞাত করে সমাধানের আশ্বাস দেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম