ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বিক্ষোভ-আন্দোলন যাই হোক, গুলি করে হত্যা বন্ধ করতে হবে: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  8:10 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অনেক রক্তের বিনিময়ে আজকের রাজনৈতিক পরিবেশ ও অন্তর্বর্তী সরকার। চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে। বিক্ষোভ-আন্দোলন যাই হোক, গুলি করে হত্যা বন্ধ করতে হবে চিরদিনের জন্য। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ভোটারদের ভোট দিতে দেননি। এ কারণে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। এতে জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন দূর হবে। তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। এর জন্য নির্বাচন আটকে রাখার কোনো কারণ নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে তার দলের নেতাকর্মীদের বাংলাদেশে উসকানি দিচ্ছেন বলেও এ সময় বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব মন্তব্য করেন। স্বাধীন চিন্তায় কথা বলায় কেউ যাতে বাধা না হয়, এমন সংস্কার করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল গঠন করুন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম